আসছে `পেবল' স্মার্টওয়াচ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড আদলের হাতঘড়ি তৈরিতে কাজ করছেন কিকস্টারটারের একদল উদ্যোক্তা। `পেবল' নামের এ স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমই সমর্থন করবে। আইপড ন্যানো আদলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। খবর রটেছে, অ্যাপলও তাদের আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচ তৈরি করতে পারে। সনি ও অ্যাপল আলাদা আলাদা ডিভাইস নিয়ে কাজ করলেও একই ডিভাইসে দুই ধরনের অপারেটিং সিস্টেম সমর্থন করবে পেবল। উল্লেখ্য, কিকস্টারটার হচ্ছে কোনো উদ্যোগের জন্য ফান্ড তৈরির প্ল্যাটফর্ম।পেবল স্মার্ট ওয়াচটি হবে হালকা-পাতলা কারণ এতে ছোট আকারের একটি ই-পেপার টাচস্ক্রিন যুক্ত হবে। ব্লুটুথের মাধ্যমে এ ঘড়িটি থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।উদ্যোক্তাদের দাবি, চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা সিনেমায় দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে পেবল।ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে এ ঘড়িটিতে বিভিন্ন অ্যাপি্লকেশন কাস্টমাইজ করা যাবে। ঘড়িটিতে রয়েছে বল্টি ইন এক্সেলোমিটার, ভাইব্রেটিং মোটর, এআরএমের তৈরি শক্তিশালী মাইক্রোপ্রসেসর। এর ব্যাটারির আয়ু হবে সাত দিন। পেবল ঘড়ির দাম পড়বে ১৫০ ডলার।